সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জেলে-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা: নিজস্ব রূপে ফিরেছে সুন্দরবন

ফাইল ছবি

জুন, জুলাই ও আগস্ট তিন মাস সুন্দরবনে বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম। এই সময়ে বনের নদী-খালে মাছ শিকারে বনবিভাগের নিষেধাজ্ঞা চলছে। এছাড়া নির্দিষ্ট এ সময়ে বনের অভ্যন্তরে ও অভয়ারণ্যে পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে যেন নিজস্ব রূপে ফিরেছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন।

পূর্ব সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, ‘বিশ্বখ্যাত সুন্দরবন দেখার আগ্রহ রয়েছে দেশ-বিদেশের সব বয়সী মানুষের। প্রতি বছর পর্যটন মৌসুমে সুন্দরবনে ছুটে আসেন পর্যটকরা। কিন্তু চলমান নিষেধাজ্ঞার কারণে সেই ভ্রমণের সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘সুনসান নীরবতায় বনের প্রকৃতিতে ভিন্ন রূপের সৃষ্টি হয়েছে। দেড় মাসের বেশি সময় ধরে বনজুড়ে নীরবতা বিরাজ করছে। গাছপালা যেন হাত বাড়িয়ে ডাকছে। পাখির কলকাকলীতেও মুখর সুন্দরবন। সেই ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর দেখা মিলছে।’

জানা গেছে, নানা প্রজাতির গাছপালা, পশুপাখি ও প্রাণীর বিচরণস্থল সুন্দরবনে সারা বছর পর্যটন কেন্দ্রগুলোতে গিয়ে দর্শনার্থীরা শুধু হরিণ, বানর, কচ্ছপ ও কুমিরের দেখা পান। বাকি সব প্রাণী মানুষের কোলাহল ও নৌযানের শব্দে বনের গহীনে বিচরণ করে। কিন্তু গত দেড় মাস ধরে মানুষের পদচারণা ও নৌযানের শব্দ না থাকায় প্রাণীর ঝাঁক চলে আসছে নদী ও খালের পাড়সহ পর্যটন কেন্দ্রগুলোতে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘দীর্ঘদিনের নীরবতার কারণে আগে যে সব প্রাণী অহরহ দেখা যেতো না, সেগুলোর দেখা মিলছে। পুরো সুন্দরবনে বছরে প্রায় পাঁচ লাখ মানুষ ভ্রমণ করে থাকেন। আর তাদের পরিবহনে ব্যবহার হয় প্রায় ২৫ হাজার নৌযান। গত ১ জুন থেকে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। তাই মানুষ ও নৌযান চলাচল না থাকায় বনের পরিবেশ পাল্টে গেছে।

—ইউএনবি