সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

নতুন বিনিয়োগ ভিসা চালু করেছে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

নতুন ধরনের বিনিয়োগ অভিবাসী ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বের নানা দেশ থেকে অভিজ্ঞ এবং বড় অঙ্কের বিনিয়োগকারীদের সরাসরি ব্যবসায় বিনিয়োগে আকৃষ্ট করতেই ওই দেশের সরকারের এ উদ্যোগ।নতুন অ্যাক্টিভ ইনভেস্টর প্লাস ভিসা পুরানো বিনিয়োগ ভিসার চেয়ে আলাদা। এ ভিসা পেতে হলে অভিবাসীদের নিউজিল্যান্ডের ব্যবসায় সরাসরি বিনিয়োগ করতে হবে। অর্থনৈতিক ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।বিবৃতিতে ন্যাশ বলেন, পুরানো ভিসার নিয়ম অনুযায়ী প্রায়শই দেখা যায় অভিবাসীরা নিউজিল্যান্ডের কোম্পানিগুলোতে সরাসরি বিনিয়োগ না করে শেয়ার এবং বন্ডে বিনিয়োগ করে। আমরা নিউজিল্যান্ডের ব্যবসায় সরাসরি বিনিয়োগকে উৎসাহিত করতে চাই। নতুন নিয়ম ইনভেস্টর ভিসার ফলে নিষ্ক্রিয় বিনিয়োগের তুলনায় সক্রিয় বিনিয়োগ বাড়বে, এতে আরও দক্ষ কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সৃষ্টি হবে।নতুন নিয়ম অনুযায়ী বিনিয়োগ অভিবাসী ভিসা পেতে হলে কমপক্ষে ৫০ লাখ নিউজিল্যান্ড ডলার (৩১ লাখ মার্কিন ডলার) বিনিয়োগ করতে হবে, এবং এর মাত্র ৫০ শতাংশ তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ করা যাবে। নতুন ইনভেস্টর প্লাস ভিসা আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু করবে নিউজিল্যান্ড।