সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সুদানে রক্তাক্ত সংঘষ, নিহত ১০০

অনলাইন ডেস্ক :

সুদানে সম্প্রতি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ জন মারা গেছেন। তারপরই হাউসা গোষ্ঠী সুদান-জুড়ে প্রতিবাদ দেখাচ্ছে। দেশটির বিভিন্ন শহরে গত মঙ্গলবার হাজার হাজার হাউসা আন্দোলনকারী রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। খার্তুমে সবচেয়ে বেশি কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।জাতিসংঘ জানিয়েছে, গত সপ্তাহে হাউসা ও বেরটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে ৯৭ জন মারা গেছেন, ঘরছাড়া ১৭ হাজার তিনশ মানুষ।দুই গোষ্ঠীর মধ্যে জমিদখলের লড়াই চলছিল। তার জেরেই এই সংঘর্ষ বলে মনে করা হচ্ছে।বিক্ষোভকারীরা মঙ্গলবার দাবি করেছেন, হাউসাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। ব্লু নাইল প্রভিন্সে এই সংঘর্ষ হয়েছে। কিন্তু এখান থেকে পালিয়ে অনেকে অন্য অঞ্চলে চলে গেছেন। ফলে সেই সব এলাকাতেও উত্তেজনা বেড়েছে।নামপ্রকাশে অনিচ্ছুক গুরুত্বপূর্ণ এক হাউসা নেতা সংবাদসংস্থা এএফপি-কে বলেছেন, একজন কৃষকের মৃত্যুকে ঘিরে বিরোধের সূত্রপাত। তারপর বারটিরা জমির তত্ত্বাবধান করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপও মানেনি। কিন্তু স্থানীয় এক বারটি নেতা বলেছেন, হাউসারা জমি নিয়ে সিদ্ধান্ত-ভঙ্গ করেছে। তার জেরেই সহিংসতা হয়েছে।অনেক বিশ্লেষকের মতে, গত অক্টোবরে সেনা প্রধান আব্দেল ফতাহ আল-বুরহান ক্ষমতাদখল করে নেয়ার পর থেকে জমি, পশুচারণ ক্ষেত্র, জল ও পশু নিয়ে জাতিগত দাঙ্গা বাড়ছে।এমনিতেই সুদানেআর্থিক সংকট চলছে। তারপর বুরহান ক্ষমতা দখল করার পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। তারপর থেকে প্রতিবাদ হচ্ছে এবং কর্তৃপক্ষ কড়াহাতে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গত এপ্রিলে দারফুরে সংঘর্ষে দুইশর বেশি মানুষ মারা গেছেন।