সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গঙ্গাচড়ায় মুজিব শতবর্ষের ঘর ও জমি পেল ১০২ জন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া ):
মুজিব শতবর্ষ উপলক্ষে ৩য় পর্যায় ২য় ধাপে গঙ্গাচড়ায় ঘর ও জমি পেল ১০২ জন ভূমিহীন গৃহহীন। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরেই গঙ্গাচড়ায় জমির দলিল ও ঘরের সনদ, চাবি তুলে দেন প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান বিটিভির মাধ্যমে দেখানো ও জমির দলিল এবং ঘরের সনদ প্রদান আনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, জাতীয় পার্টির নেতাকর্মী ও সুধীজন। এছাড়া প্রত্যেক সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী উপহারের খাদ্য দেওয়া হয়।