সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গোপালগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বৃহস্পতিবার রাতে ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা পাঁচ শ্রমিক নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, ১৪ জন শ্রমিক তাদের কর্মস্থল থেকে একটি ভটভটি করে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে ভটভটিটি উপজেলার কাটমদারাস্তোতে রেললাইনের লেভেল ক্রসিং পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত ও পাঁচজন আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

—ইউএনবি