সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

ফেনীর পাঁচগাছিয়া এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় চারজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে ফেনী-নোয়াখালী অঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিএনজি চালক দাগনভূঞা মোমারিজপুর গ্রামের মো. শাকিল (২০) ও ইয়াকুবপুর গ্রামের জেসমিন আক্তার (৪৫)। আহত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি ফেনীর দিক থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি দাগনভূঁঞার দিক থেকে ফেনীর দিকে যাচ্ছিল। এসময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

—ইউএনবি