সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সুনামগঞ্জে কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

সুনামগঞ্জ শহরের উপকণ্ঠে ইব্রাহিমপুরের একটি কবরস্থান থেকে একটি নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, নবজাতকের চিৎকার শুনে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

ওই এলাকার বাসিন্দা তাসলিমা আক্তার বলেন, ‘আমরা কান্নার শব্দ শুনে কবরস্থানে নবজাতককে দেখতে পাই। পরে পুলিশকে খবর দিয়ে তাকে উদ্ধার করি।’

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, শিশুটিকে বড় করতে পারলে তিনি বেশি খুশি হবেন।

তিনি বলেন, ‘হাসপাতালে শিশুটির চিকিৎসা করা হচ্ছে।’

সুনামগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল আহম্মদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

—-ইউএনবি