সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে মন্ত্রী আটক

ভারতের পশ্চিমবঙ্গে স্কুলশিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শনিবার রাজ্যের জ্যৈষ্ঠ মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে আটক করা হয়েছে।
পার্থ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে হেফাজতে নেয়।
ফেডারেল এজেন্সির এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘তাকে আদালতে হাজির করা হবে এবং আমরা হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাইব।’
শুক্রবার পার্থের এক মেয়ে বান্ধবীর বাড়িতে অভিযান চালানোর সময় ২০ কোটি রুপির বেশি জব্দ করার পর তাকে ফেডারেল এজেন্সির গোয়েন্দারা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
শুক্রবার ইডির আরেক কর্মকর্তা বলেন, ‘অর্পিতা মুখার্জির একটি ফ্ল্যাট থেকে ২০ কোটি রুপির বেশি মূল্যের নগদ অর্থ জব্দ করা হয়েছে। এই অর্থ নিয়োগ কেলেঙ্কারির আয় বলে সন্দেহ করা হচ্ছে।’

—ইউএনবি