সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ট্রেনের নিচে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেলেন কিশোরী বধূ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস এলাকায় শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী ট্রেনের নিচে পড়েও প্রানে বেঁচে গেলেন এক গৃহবধূ।

এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

কিশোরী লিজা আক্তার (১৯) জেলার আখাউড়া উপজেলার বাইপাস এলাকার জুনায়েদ গাজীর স্ত্রী।

ভিডিওটি ধারণকারী প্রত্যক্ষদর্শী মো. আমজাদ ভূঁইয়া জানান, লিজা ও তার স্বামীসহ তিন জন তিতাস ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলেন এবং নিজেদের ছবি তুলছিলেন, এমন সময় একটি ট্রেন আসে।

লিজার স্বামী ও অন্য এক নারী সরে আসতে পারলেও লিজা হোঁচট খেয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ট্রেনটি নিচে পড়ে যান। এই সময় উপস্থিতি বুদ্ধি দিয়ে লিজা রেললাইন মাঝামাঝি শুয়ে পড়েন- যদিও এটাও খুব ঝুঁকিপূর্ণ ছিল।

আমজাদ জানান, ট্রেনটি লিজার ওপর দিয়ে চলে যায়, এতে তিনি সামান্য আহত হয়েছেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি তারা অবগত আছেন।

—ইউএনবি