সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ভাঙন: যমুনায় হারিয়ে গেছে সিরাজগঞ্জের ইকো পার্কের আরেক বড় অংশ

জেলা পানি উন্নয়ন বোর্ডের (ডব্লিউডিবি) নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বুধবার দ্বিতীয়বারের মতো ভাঙন শুরু হয় এবং শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পার্কের দক্ষিণ পাশের সিসি ব্লক নদীগর্ভে চলে গেছে।

এর আগে গত মে মাসে ইকো পার্কের উত্তর পাশে ৮০ মিটার এলাকার সিসি ব্লক ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়।

সিরাজগঞ্জ পাউবো’র জ্যেষ্ঠ কর্মকর্তা হায়দার আলী জানান, এখন যমুনা নদীর পানি অনেক কমে গেছে তাই ভাঙনের কথা নয়। তবে শুকনা মৌসুমে স্থানীয়রা নদী তীর সংরক্ষণ প্রকল্প এলাকা থেকে বালু উত্তোলন করে সিসি ব্লকের ওপর দিয়ে প্রতিদিন ট্রাকে করে নিয়ে যায়। এছাড়া নদীর মূল স্রোত বালু উত্তোলনের ফলে এখন ডান তীরে এসে সরাসরি আঘাত করছে। যে কারণে হয়তো ভাঙন হয়েছে।

ডব্লিউডিবির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ভাঙন রোধে এলাকায় বালুভর্তি জিওব্যাগ ফেলা হবে।

—ইউএনবি