সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ভারতে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

ভারতের উত্তর প্রদেশে দুটি বাসের সংঘর্ষে আটজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

সোমবার দেশটির রাজধানী থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে রাজ্যের বারাবাঙ্কি জেলার নারায়ণপুর গ্রামের কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ভাগ্যজনকভাবে দুটি বাসই পূর্ব ভারতের বিহার রাজ্য থেকে দিল্লি যাচ্ছিল। তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, ‘হঠাৎ একটি বাস হাই-স্পিডে এসে করিডোরের মাঝখানে এসে থামে, পেছন থেকে এসে দ্বিতীয় বাসটি এটিকে ধাক্কা দেয়।’

পুলিশ জানায়, দুর্ঘটনায় বাসের আট যাত্রী ঘটনাস্থলেই মারা যান, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তারা জানায়,‘দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’

ভারতে প্রতি চার মিনিটে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। অর্থাৎ দেশটিতে প্রতি বছর এক লাখেরও বেশি মানুষ সড়কে প্রাণ হারায়। দুর্ঘটনার কারণ হিসেবে সাধারণত ভাঙা রাস্তাঘাট, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মেনে চলাকে দায়ী করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত সরকার ট্র্যাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করতে না পারায় দুর্ঘটনার হার কমছে না। এর ফলে প্রতি বছর এক লাখেরও বেশি মানুষ সড়কে প্রাণ হারায়।

—-ইউএনবি