সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

বাগেরহাটের ফকিরহাটে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে নারীসহ দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম মনির মল্লিক (২৪)।

বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে নারীসহ দুজন নিহত হন। এঘটনায় আহত ১০ জনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, নিহতদেরকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রস্তুতি চলছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন জানান,সড়কে দুর্ঘটনা রোধে বেশ কয়েকদিন ধরে সড়কে অভিযান চালানো হচ্ছে। চালকদের যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে রাখার জন্য পরামর্শ দেয়া পরেও চালকরা দ্রুত গতিতে যানবাহন চালাচ্ছে।

—ইউএনবি