সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে গঙ্গাচড়ায় সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গতকাল মঙ্গলবার গঙ্গাচড়ায় সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে সেমিনারে মাদক নির্মূলে সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা উপস্থাপন করেন রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। এছাড়া তিনি উপস্থিত অংশগ্রহণকারীদের মাদকের অপব্যবহার রোধকল্পে মতামত গ্রহন করেন এবং প্রশ্নের জবাব দেন। সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম,গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন। সেমিনারে ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক, পুলিশ সদস্য ও সুশিল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।