সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ময়মনসিংহ সিটির সড়ক ও ড্রেনেজ উন্নয়নের উদ্বোধন করেছেন মসিক মেয়র

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

ময়মনসিংহে ৭ ও ৮ নং ওয়ার্ডে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে মঙ্গলবার (২৬ জুলাই ) বিকেল ৫ টায় বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ সিটির সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন ও নাগরিক সেবার উন্নয়ন প্রকল্পের আওতায় এ সময় মেয়র ৪৩০ মিটার আরসিসি পাইপ ড্রেন, ১১৪৭ মিটার বিসি রোড, ৫৮২ মিটার আরসিসি রোড, ৬ কিলোমিটার আরসিসি ড্রেন এবং ৫২ মিটার সিসি রোড উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্যানেল মেয়র ১ মোঃ আসিফ হোসেন ডন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, সহকারী প্রকৌশলী আজহারুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।