সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে চেক রিপাবলিক

অনলাইন ডেস্ক :

বড় একটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে চেক রিপাবলিক। এমন পরিস্থিতিতে পুরো দেশের বাসিন্দাদের ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে দেশটির ফায়ার ব্রিগেড।গত রোববার থেকে জার্মান সীমান্তবর্তী বোহেমিয়ান সুইজারল্যান্ড ন্যাশনাল পার্কের একটি অংশে দাবানল শুরু হয়েছে। রেকর্ড তাপমাত্রা এবং শুষ্ক পরিস্থিতি, জোরালো বাতাসে সারাদেশে ছড়িয়ে পড়েছে এই দাবানলের ধোঁয়া।দাবানলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। আর প্রায় একশ’ কিলোমিটার দক্ষিণে রাজধানী প্রাগে পৌঁছে গেছে ধোঁয়ার গন্ধ। এ ছাড়া ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পারডুবিস এলাকাতেও ধোঁয়া শনাক্ত করা গেছে। মেজনা গ্রামের জঙ্গলের দাবানল নিয়ন্ত্রণ ও বাড়িঘর রক্ষায় মোতায়েন করা হয়েছে হাজার হাজার দমকল কর্মী। এ ছাড়া জার্মান সীমান্তের আরেকটি গ্রাম হেরেনস্কোও দাবানলের ঝুঁকিতে রয়েছে। এসব এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বহু মানুষ। ধোঁয়া খবর সামাল দিতে হিমশিম খেতে শুরু করে চেক ফায়ার সার্ভিস। এর জেরে আগুন দেখা যাওয়ার আগ পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ না করতে চেক নাগরিকদের আহ্বান জানিয়েছে তারা। দাবানলের জন্য মানুষের অসংবেদনশীলতাকে দায়ী করা হচ্ছে।এলবে নদী থেকে পানি নিয়ে চেক হেলিকপ্টারগুলোকে দাবানলের দিকে আগাতে দেখা গেছে। ইউরোপীয় ইউনিয়নের বেসামরিক প্রতিরক্ষা নীতি অনুযায়ী দাবানল নিয়ন্ত্রণে চেক প্রজাতন্ত্রে ছুটে যায় স্লোভাকিয়া, পোল্যান্ড, ইতালি ও জার্মানির ফায়ার সার্ভিসের কর্মীরা। চেক প্রজাতন্ত্রে দাবানলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রোববার থেকে এসব এলাকা থেকে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী পেত্রে ফিয়ালা মঙ্গলবার দাবানল কবলিত এলাকা পরিদর্শন করেছেন।