সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার দুপুর ২টায় মতেল থানার নড়ন্ডী মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ(১৮) মজিবুর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার জন্য মুরাদ,নাফিসহ কয়েকজন নয়াবাজার ডিগ্রি কলেজে যায়। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে শিলারিটোলা গ্রামের সাহেব আলী, রায়হান, সাগর, মিলন, সিয়াম ও আজয়ের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জেরে ছবি তুলে বাড়ি ফেরার পথে সাহেব আলী, সাগর, রায়হান ও তার সহপাঠীরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় মুরাদ ও রাফিকে হাসপাতালে নেয়ার পথে মুরাদের মৃত্যু হয়।
নাফির অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

—ইউএনবি