সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

৬ আগস্ট ঢাকায় আসবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করতে আগামী মাসের প্রথম সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ সফর করবেন বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।

আগামী ৬-৭ আগস্ট এই সফরের কথা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের মধ্যেই এই সফর হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সফরসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সফর চূড়ান্ত হয়েছে উল্লেখ করে মোমেন শুক্রবার সাংবাদিকদের বলেন, ওয়াংকে আসলে তিনি খুশি হবেন।

ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর চেয়ে আসন্ন কম্বোডিয়া সফরকে পররাষ্ট্রমন্ত্রী বেশি গুরুত্ব দিয়েছেন বলে স্থানীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে তিনি বিরক্তি প্রকাশ করেছেন।

চীনের দিক থেকে প্রাথমিকভাবে ৫-৬ আগস্ট সফর করার প্রস্তাব দেয়া হয়েছিল। তবে বাংলাদেশ একদিন পেছানোর অনুরোধ করে। কারণ ৫ জুলাই পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দিতে ওই সময় কম্বোডিয়ার রাজধানী নমপেনে থাকবেন।

মোমেন বলেন, ‘ওনার সুযোগ থাকলে আমি সফরটি দু-একদিন পেছানোর প্রস্তাব দিয়েছিলাম। আমি এটাই বলেছি। আর কিছু নয়, পারস্পরিক আলোচনার মাধ্যমে উভয়ের জন্য সুবিধাজনক তারিখ খুঁজে পাওয়া একটি স্বাভাবিক বিষয়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেজন্যই আলোচনা হয়। সুতরাং এটি এমন একটি বিষয় নয় যা গণমাধ্যমে আসবে। এটি খুবই আশ্চর্যজনক।’

গণমাধ্যমের প্রতিবেদনে বিরক্তি প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী খুবই সম্মানিত মানুষ, আমার খুব কাছের মানুষ। তিনি এখানে আসবেন। আমি বলেছিলাম যে চীনের পররাষ্ট্রমন্ত্রী আমার দেশে আসবেন এবং আমি তাকে রিসিভ করব না বা আমি তার সাথে দেখা করতে পারব না, এটা ভালো দেখায় না।’

—-ইউএনবি