সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গঙ্গাচড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটিরি বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা ২০২২-২৩ গতকাল রোববার উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও ইএসডিও জানো প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি এরশাদ উদ্দিন পিএএ। সভায় বিগত সভার রেজুলেশন পাঠসহ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. আসিফ ফেরদৌস। জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার খোকন মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান প্রমুখ। সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, জানো প্রকল্পের এফও রিপন মিয়া, আলী আহম্মেদ, হাবিবা খাতুন উপস্থিত ছিলেন।