সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আবারও পরীমণির সাক্ষ্যগ্রহণের তারিখ পেছালো

অনলাইন ডেস্ক :

মাতৃত্বজনিত কারণে আদালতে হাজির হতে না পারায় পরীমণির মালমায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিন আসামির সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। সোমবার (১লা আগষ্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন আগামী ২৯ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) গণমাধ্যমকে জানান, মাতৃত্বজনিত কারণে পরীমণি আদালতে হাজির হতে পারেননি। তাই সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করলে আদালত ২৯ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে আটক করে ডিবি পুলিশ। পরে গত ৬ সেপ্টেম্বর নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর চলতি বছরের ১৮ মে একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।