সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গর্ভে সন্তান নিয়ে শুটিংয়ে আলিয়া

অনলাইন ডেস্ক :

একদিকে গর্ভে প্রথম সন্তান, অন্যদিকে হলিউডে প্রথম কাজ। জীবনে প্রথম বার এমন আশ্চর্য সমাপতন আলিয়া ভাটের জীবনে। কীভাবে পারলেন সব দিক সামলে ঘরে ফিরতে? অভিনেত্রী জানালেন, ‘হার্ট অফ স্টোন’ শুটিং সেটে সব কিছু সহজ করে দিয়েছিলেন নির্মাতারা। বলিউডে কোটি দর্শকের মন জিতে নিয়ে বিশ্বের মঞ্চেও ভালই পারফর্ম করেছেন আলিয়া। অকপটে তিনি বললেন, ‘একটুও কষ্ট হয়নি। সহ-অভিনেতা গেল গ্যাডট এবং জেমি ডরনান ক্রমাগত অনুপ্রাণিত করেছেন।’ তবে আর ধকল নয়। নতুন ছবির চুক্তিতে না গিয়ে বর্তমানে পুরোপুরি বিশ্রামে রয়েছেন আলিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিরে দেখলেন শুটিংয়ের অভিজ্ঞতা। আলিয়ার কথায়, “হলিউডে আমার প্রথম কাজ। বড় প্রকল্পে ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তার উপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। কারণ, ‘হার্ট অব স্টোন’ অ্যাকশন ফিল্ম। দৌড়ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘেœ, আরামে কাজ শেষ করেছি। যে আতিথেয়তা, যে যতœ পেয়েছি, আমি কখনও ভুলব না।” আলিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ মুক্তি পাবে ৫ অগস্ট। জীবনে কত কিছুই যে একইসঙ্গে অনুভব করছেন অভিনেত্রী! সব মিলিয়ে একরাশ পুলক, উত্তেজনা আর আশঙ্কা তাঁর মনে পালা করে উঁকি দিয়ে যাচ্ছে। রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে এমন রেলগাড়ির মতোই ছুটছে আলিয়ার জীবন। হাতের সব ছবির কাজ শেষ হলেও দায়িত্ব বেড়েই চলেছে যেন।