সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

‘হাওয়া’র চাপে নেমে গেলো ‘থর’

অনলাইন ডেস্ক :

মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’। মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন ২৭টি করে চলছে সিনেমাটির শো। আর পুরান ঢাকার প্রথম মাল্টিপ্লেক্স লায়নে ‘হাওয়া’র দাপটে নেমে গেছে হলিউডের ছবি ‘থর’। হলটিতে ‘থর’-এর প্রতিদিন তিনটি শো চলছিলো। সে শোগুলো এখন থেকে পাচ্ছে ‘হাওয়া’। সব মিলিয়ে লায়ন সিনেপ্লেক্সে ছবিটির শো দাঁড়ালো সাতটিতে। লায়ন সিনেমাসের ব্যবস্থাপনা পরিচালক মীর্জা আবদুল খালেক গণমাধ্যমকে জানান, ‘হাওয়া ছবির দর্শক জনসমাগম বেশি হওয়ার কারণে আমাদের থ্রিডি হলে আমরা ৩ টা স্পেশিয়াল শো বাড়িয়ে দিয়েছি। তাই আপাতত থর এর শো বন্ধ করে দিয়েছি।’ মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’-র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল ম-ল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।