সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মালায়ালাম অভিনেতার মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

মালায়ালাম অভিনেতা সারথ চন্দ্রন আত্মহত্যা করেছেন। গত শুক্রবার তার নিজের বাড়ি থেকে উদ্ধার হয় এই অভিনেতার মৃতদেহ। জানা গেছে, কেরালার কক্কড়ে থাকতেন সারথ। তার মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে কেরালার পুলিশ। অভিনেতার ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পুলিশ মনে করছে, সম্ভবত সুইসাইড করেছেন তিনি। কারণ যে ঘরে তিনি আত্মহ্ত্যা করেছেন সেই ঘর থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোটটি। সেখানে সারথ লেখেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। প্রশ্ন উঠছে- তাহলে কেন আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেতা? ঐ নোট থেকেই পুলিশের অনুমান, অবসাদের কারণেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছেন সারথ। তার লেখায় উল্লেখ রয়েছে, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন ৩৭ বছর বয়সী এই অভিনেতা। তবে কী কারণে এই অবসাদ? ব্যক্তিগত কারণ নাকি প্রফেশনাল কারণে তা স্পষ্ট নয়। ‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় মালায়লম সিনেমায় অভিনয় করেছেন সারথ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে।