সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। আর তা নেভাতে কাজ করছেন শত শত দমকলকর্মী। দ্য ম্যাককিনি ফায়ার, এটি স্থানীয় সময় শুক্রবার উত্তারঞ্চলের সিসকিউ কাউন্টিতে শুরু হয়। ইতোমধ্যে এ দাবানলে ২১ হাজার হেক্টর (৫২ হাজার ৫০০ একর) এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত দুই হাজার বাসিন্দা ও প্যাসিফিক ক্রেস্ট ট্রেইলের ট্রেকাররা ঘটনাস্থল ছেড়েছেন। ওই এলাকার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। রেড ফ্ল্যাগ সতর্কতা ইঙ্গিত দিচ্ছে যে, পরিস্থিতি কীরকম ভয়ঙ্কর। এ ছাড়া ক্যালিফোর্নিয়া খরা পরিস্থিতি মোকাবিলা করছে। রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম বলেন, ঘরবাড়ি পুড়ে যাওয়া ও অবকাঠামো ঝুঁকিতে পড়ার মধ্যে সিসকিউ কাউন্টিতে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে শুষ্ক জ্বালানি, তীব্র খরা পরিস্থিতি, উচ্চ তাপমাত্রা, বাতাস ও বাজে ঝড়ের কারণে। কর্তৃপক্ষ বলছে, সামনের দিনে সম্ভাব্য বজ্রপাতে আগুনের তীব্রতা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের বন বন বিভাগ সতর্ক করে বলেছে, পরিস্থিতি ‘এলোমেলো ও শক্তিশালী বাতাসের কারণে দমকলকর্মীদের জন্য ভয়াবহ রূপ নিতে পারে এবং যে কোনো দিকেই আগুন ছড়িয়ে পড়তে পারে।’ ক্যালিফোর্নিয়া ভয়াবহ খরা পরিস্থিতি মোকাবিলা করছে। যদিও এখনো রাজ্যটির সামনে দাবানলের মৌসুম রয়ে গেছে। জলবায়ু পরিবর্তন শুষ্ক আবহাওয়ার ঝুঁকি বাড়িয়েছে, যা দাবানলের জন্য জ¦ালানি হিসেবে কাজ করে।