সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

নারায়ণগঞ্জে দুর্ঘটনায় স্কুলছাত্র আহত, মাইক্রোবাসে আগুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওই মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন স্থানীয় জনগণ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা এলাকায় কয়েকজন পুলিশ সদস্যকে বহনকারী মাইক্রোবাসটি স্কুলছাত্রদের বহন করা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে এক স্কুলছাত্র আহত হয়। দুর্ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।
পুলিশ সদস্য অটোরিকশার চালককে দোষারোপ করার চেষ্টা করলে পুরিন্দা কে এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয় এবং মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত স্কুলছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

—ইউএনবি