সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সিলেটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন ১৬ জন

জেলা প্রতিনিধি, সিলেট :
বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের পক্ষ থেকে সিলেটে কর্মরত ১৬ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে অসুস্থ সাংবাদিক ও মৃত সাংবাদিক পরিবারের সদস্যরাও রয়েছন।
১ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব অনুদানের চেক তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, এসএমপির মুখপাত্র ও এডিসি (এসপি) বিএম আশরাফ উল্লাহ তাহের, জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্বে) উজ্জল শীল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাংবাদিক মোঃ ফয়ছল আলম।
জেলা প্রশাসক সিলেট মোঃ মজিবর রহমান বলেন, সাংবাদিকরা বিগত বন্যাসহ সকল দূর্যোগে সরকারের পাশে কাজ করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সরকার উপকৃত হয়। এ কারনে মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের সুখ দুঃখের বিষয়টি গভীর ভাবে অনুধাবন করেন। যে কারনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছেন সাংবাদিকরা। এতে সত্যিকার অর্থেই উপকৃত হচ্ছেন সাংবাদিকরা।