সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহরি নিহত

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের কাবুলে রবিবার সকালে মার্কিন ২টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির নিহত হয়েছেন। এতে করে দশকব্যাপী রাজত্বের অবসান ঘটলো।

কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার সময় আল–কায়েদার এই নেতা বাড়ির বারান্দায় ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে আল-জাওয়াহরি যে ব্যালকনিতে মারা গিয়েছিলেন সেখানে ‘বিভিন্ন অনুষ্ঠানে, দীর্ঘ সময় কাটাতেন’।

ওই কর্মকর্তা বলেন, গুপ্তচরদের একাধিক তথ্যের ভিত্তিতে মার্কিন বিশ্লেষকরা তার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন, হামলারস্থলে তিনি ছাড়া অন্য কেউ ছিল না।

২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেয়া হয়।