সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নিলামে এলভিস প্রিসলির অলঙ্কার

অনলাইন ডেস্ক :

এলভিস প্রিসলির ব্যবহৃত কিছু সামগ্রী এবং অলংকার নিলামে তোলা হবে। প্রায় ২০০ সামগ্রী নিয়ে এ মাসের ২৭ তারিখে নিলামের আয়োজন করা হবে। যেসব সামগ্রী নিলামে তোলা হবে তার মাঝে আছে এলভিসের একাধিক ঘড়ি, আংটি, কাফলিঙ্কস, চেইন। এছাড়াও ১৯৬৮ সালের ‘কামব্যাক’ অনুষ্ঠানে এলভিস যে গিটারটি ব্যবহার করেছিলেন, সেটিও নিলামে উঠছে। এলভিসের ব্যবহৃত এই সামগ্রীগুলো এতদিন তার সাবেক স্ত্রী প্রিসিলা প্রিসলির সংগ্রহে ছিল। প্রিসিলা এই প্রসঙ্গে ‘রয়টার্স’কে বলেছেন, ‘এই সামগ্রীগুলো এলভিসের স্মৃতি জাগিয়ে তুলবে।’ প্রিসিলা জানান, তিনি এতদিন এলভিসের এই সামগ্রীগুলো আগলে রেখেছিলেন যতœ করে। তবে এখন নিলামে সমর্থন জানাচ্ছেন, কারণ এলভিসের নাম ব্যবহার করে অনেক নকল সামগ্রী নিলামে তোলা হচ্ছে। প্রিসিলা চান, এলভিসের এই স্মৃতিচিহ্নগুলো এমন কারো হাতে যাক, যিনি এগুলো ভালোবেসে সামলে রাখবেন। সূত্র: রয়টার্স