সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সিলেট-শেওলা সড়কের বেহালদশা, আমদানী-রপ্তানী বাণিজ্য বাধাগ্রস্থ

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট-বিয়ানী বাজার রাস্তাটি বেশ কিছুদিন যাবৎ বন্যায় পানির নীচে থাকায় অধিকাংশ স্থানে ভেঙ্গে গর্ত তৈরী হয়েছে। কোন কোন স্থানে রাস্তায় পীচ ভেঙ্গে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। খানাখন্দের গর্তে বৃষ্টির পানি জমে কাদায় রাস্তার বেহাল অবস্থা তৈরী হয়েছে। উক্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ বর্তমানে রাস্তাটি নাজুক হয়ে পড়েছে। রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামতের উদ্যোগ গ্রহন করা না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে ও আমদানী-রপ্তানী বাণিজ্য বাধাগ্রস্থ হবে।

শেওলা স্থল বন্দর সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ন স্থল বন্দর। ভারত হতে বিপুল পরিমানে পাথর, কয়লা, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পিয়াজ ও আদা আমদানী হয়ে থাকে এবং বাংলাদেশ হতে বিপুল পরিমানে সিমেন্ট, মাছ, তুলা ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী রপ্তানী হয়ে থাকে।

তাছাড়া শেওলা বর্ডার দিয়ে শত শত যাত্রী ভারতে যাতায়াত করে। উক্ত রাস্তা দিয়ে গােলাপগঞ্জ, বিয়ানীবাজার উপজেলার লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। রাস্তার বেহাল দশার কারণে সংশ্লিষ্ট এলাকার জনগন ভোগান্তির শিকার হচ্ছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণে শেওলা স্থল বন্দর দিয়ে আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে, এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব আয় করে। আমদানী রূপ্তানী বানিজ্য তথা রাজস্ব আয়ের স্বার্থে উক্ত রাস্তাটি জরুরী ভিখিতে মেরামত করা প্রয়োজন।

আমদানী-রপ্তানী ব্যবসা ও সরকারের রাজস্ব আয়ের স্বার্থে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনাপূর্বক সরজমিনে পরিদর্শন করে উল্লেখিত রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ।