সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক :

করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের কার্যক্রম ২৮ জুলাই (বুধবার) থেকে শুরু হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির এ আবেদন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন পূরণ করে ২৫০ টাকা ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হবে প্রথম বর্ষের ক্লাস। গত শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ভর্তির নির্দেশিকাও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, আগামী ২৮ জুলাই বিকেল ৪টা থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন ফের শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে আগামী ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন পূরণ করে আগামী ১৬ আগস্টের মধ্যে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে। ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হবে স্নাতক প্রথম বর্ষের ক্লাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। ফলে এবারও কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না। গত ৮ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপর ৭ জুন বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি কমিটির সভায় স্থাতক প্রথম বর্ষের আবেদনের কার্যক্রম স্থগিত করা হয়।