সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ফাইল ছবি

মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে ১২ জন হলেন- সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত মুন্সী, সেলিম সরদার, তুহিন, বাদশা মিয়া, আনোয়ার হোসেন, কাজল, ইমরান, মিজান, হারুন, ইন্দ্রিস, রউফ ও নায়েব।
পুলিশ জানায়, বাহারবাগ গ্রামের সাইমুদ্দিন চুন্নু ও সাদ্দামের গ্রুপের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার জেরে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে চুন্নুর সমর্থকরা সাদ্দামের অনুসারী আমিনুরের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠে। এ খবর ছড়িয়ে পড়লে সাদ্দামের সমর্থকরা প্রতিশোধ নিতে চুন্নুর লোকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মোট ১৫ জন আহত হয়।
আহতদের মাগুরা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মামলা হয়েছে।

—-ইউএনবি