সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর কানাডা থেকে দেশে ফেরত আসছে ৯৬৮ বাংলাদেশি নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায়
Skip to content

মানিকগঞ্জে মেয়ের হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওরে গৃহবধু সুমী আক্তারকে গলা কেটে হত্যাকারি স্বামীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরি বাসস্ট্যান্ডে শুক্রবার বেলা ১০টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্বজন ও এলাকাবাসী।
মানববন্ধনে নিহত সুমী আক্তারের বাবা রহম আলী, মা রওশনা বেগম, বোন রুমি আক্তার, শোলধারা এলাকার মনোয়ার মাহমুদ ও সাদিকুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। এছাড়াও ঘাতক স্বামীর দাবিতে মানববন্ধনে শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।
সুমীর পিতা রহম আলী বলেন, বিনা কারনে নির্মমভাবে আমার মেয়েকে হত্যা করেছে রুপক আহমেদ। আমি আমার মেয়ের হত্যাকারির ফাঁসি চাই। আমার মেয়ের হত্যার বিচার দেখে যাতে আর কেউ এধরনের কাজ করতে সাহস না পায়।
প্রসঙ্গত, গত ২১ জুলাই ভোরে ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের শোলধারা এলাকায় শ্বশুর বাড়িতে সুমী আক্তারের গলা কেটে হত্যার ঘটনা ঘটে। পরে এঘটনায় নিহতের বাবা বাদি হয়ে স্বামী রুপককে আসামী করে ঘিওর থানায় মামলা করেন। মামলার পর আসামী রুপককে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে রুপক কারাগারে রয়েছে।