সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রামগড়ে বিজিবির হাতে ১৫টি ভারতীয় গরু আটক

নিজন্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি) :
খাগড়াছড়ির রামগড় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যদের হাতে ১৫ টি ভারতীয় গরু আটক হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৫ আগস্ট) রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নেরর আওতাধীন বাগানবাজার বিওপিতে কর্মরত সুবেদার মোঃ শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল সীমান্তবর্তী ফেনী নদীরকুল (রুহুল আমিনচর) এলাকা থেকে ১০ টি ভারতীয় গরু আটক করে। যার মূল্য ৪ লক্ষ ,১৫ হাজার টাকা। একইদিন মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার আল-মামুন সিকদারের নেতৃত্বে একটি টহল দল বিওপির আওতাধীন ফেনী নদীরকুল সীমান্ত এলাকা হতে মালিকবিহীন দুটি ভারতীয় গরু আটক করা হয়। যার মূল্য প্রায় একা লক্ষ টাকা। এর আগে বৃহষ্পতিবার (৪ আগস্ট) রামগড় বিওপিতে কর্মরত হাবিলদার একেএম বদরুল আলমের নেতৃত্বে বল্টুরামটিলা এলাকা হতে আরও ৩টি ভারতীয় গরু আটক করা হয়। যার মূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা। ৪৩ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: মনিরুজ্জামান জানান, আটককৃত গরু সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।