সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: চট্টগ্রামে বাস চলাচল বন্ধ

ফাইল ছবি

সারাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে চট্টগ্রাম নগরীতে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
শনিবার সকাল থেকে নগরীতে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিবহন মালিকদের এ সংগঠন।
এর আগে শুক্রবার বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন দাম শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকার পরিবর্তে ১১৪ টাকা, অকটেন ৮৯ টাকার পরিবর্তে ১৩৫ টাকা এবং পেট্রোল ৮৬ টাকার পরিবর্তে ১৩০ টাকা হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বলেন,’জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়ার কারণে রাতে পেট্রোল পাম্পগুলো তেল দেয়নি। এত দাম দিয়ে জ্বালানি কিনে একই ভাড়ায় আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না। তেলের দাম বাড়লে যা ভাড়া আসবে তার সব টাকা পেট্রোল পাম্পে দিয়ে আসতে হবে। এতে করে শ্রমিকের বেতনও হবে না, গাড়ির কিস্তি দেব কী করে? তাই শনিবার সকাল থেকে আমাদের বাস চলাচল বন্ধ থাকবে।’

—ইউএনবি