সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পদত্যাগ করলেন অ্যামনেস্টির ইউক্রেন প্রধান

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইউক্রেন শাখার প্রধান ওকসানা পোকালচুক পদত্যাগ করেছেন। ইউক্রেনের একটি সংস্থা বেসামরিক নাগরিকদের বিপদে ফেলার জন্য দেশটির সশস্ত্র বাহিনীকে দায়ী করে প্রতিবেদন প্রকাশের পর তিনি পদত্যাগ করলেন। ওই প্রতিবেদনে আবাসিক এলাকায় সামরিক ঘাঁটি ও অস্ত্র রাখার অভিযোগ তুলে ক্ষোভ জানানো হয়। যদিও ইউক্রেনের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টায় এটি করা হয়েছে। তবে ওই প্রতিবেদনের সঙ্গে একমত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পোকালচুক তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলেন, ‘ইউক্রেনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আমি পদত্যাগ করছি।’তিনি আরো লিখেছেন, ‘আপনি যদি এমন একটি দেশে বাস না করেন, যেখানে আগ্রাসনকারীরা হামলা করছে এবং এটিকে ছিন্নভিন্ন করে দিচ্ছে; তাহলে আপনি সে দেশের সেনাবাহিনীকে নিন্দা করার অর্থ কী তা বুঝতে পারবেন না।’গত শুক্রবার অ্যামনেস্টি জানায়, তারা বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন সম্পূর্ণ সমর্থন করেছে। সূত্র : পলিটিকো, গার্ডিয়ান।