সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গাইবান্ধায় পেট্রল-ডিজেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারে রূপ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৭ আগষ্ট) দুপুরে অধিদপ্তরের গাইবান্ধার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।
অভিযানে সহযোগিতা করেন গাইবান্ধা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) মো. শাহ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশ লাইনন্সের একদল পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম বলেন, গোপন সংবাদে জানা যায় রূপ ফিলিং স্টেশনে ৫ লিটার পেট্রলে ১৬১ মিলিলিটার ও ৫ লিটার ডিজেলে ১৩০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরে রবিবার সকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়ায় রূপ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।