সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

হাসপাতালের ৯০ শতাংশ বেডে রোগী: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে হাসপাতালের ৯০ শতাংশ বেডে রোগী রয়েছে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে করোনা চিকিৎসায় এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। যা আগামী শনিবার চালু করা হবে। এখন আর তেমন ভবনও নেই যে হাসপাতাল চালু করবো। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ডাক্তার-নার্সরাও ক্লান্ত। দেড় বছর তো হলো। আবার নতুন করে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।’

সোমবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে ঢাকায় যেসব করোনা রোগী ভর্তি আছেন তার ৭৫ শতাংশই গ্রাম থেকে আসা। তাদের মৃত্যু হারও বেশি। তাই ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে। এছাড়া, যারা ফ্রন্টলাইনার আর্মি, পুলিশ, সাংবাদিকরা টিকা পেয়েছেন। কিন্তু যারা এখনও পাননি তাদেরও দিতে বলা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিনের আওতায় আনতে বলা হয়েছে।’

তিনি জানান, গ্রামে অনেক বয়স্ক ব্যক্তি আছেন যারা উপসর্গ থাকা সত্বেও পরীক্ষা করাতে চান না। ফলে সংক্রমণ বেশি হচ্ছে।

লকডাউনের বিষয়ে তিনি বলেন, ‘লকডাউন পালনে অনেকের অনীহা। আগে জীবন বাঁচাতে হবে। তারপর অর্থনীতি। এ কারণে লকডাউন মানতে হবে। ভ্যাকসিন নিতে হবে। সামাজিক দূরত্ব মানতে হবে। লকডাউনের চতুর্থ দিনে যেখাবে গাড়ি চলছে তাতে আমরা দুঃখিত। যারা বাইরে বের হচ্ছে তারা নিজেদের ক্ষতি করছে।’