সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ছেলে সাইমনকে হত্যার স্বীকারোক্তিতে যা বললেন বাবা

জেলা প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর ইউনিয়নের নদ্দাপাড়ায় জমি থেকে শিশু সাইমনের গলাকাটা মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ৯ বছরের ছেলেকে গলাকেটে হত্যার পর মরদেহ জমিতে ফেলে যান বাবা বাদল মিয়া (৩০)।

রোববার (২৫ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদতের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাদল। সুহিলপুর ইউনিয়নের নদ্দাপাড়ার বাসিন্দা তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।

ঘটনার বর্ণনা দিয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘হত্যাকান্ডের পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী নিহত শিশুর বাবা বাদল মিয়াকে পুলিশের সন্দেহ হয়। শনিবার রাতে তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। প্রথমে সে টালবাহানা করলেও পরে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় বাদলের স্ত্রী মিলি বেগম বাদী হয়ে মামলা করেছেন।’

বাদলের স্বীকারোক্তির বরাত দিয়ে কাজি মাসুদ জানান, ২০১২ সালে বাদলের সঙ্গে মিলির বিয়ে হয়। তাদের সংসারে সাইমন (৯), আইমান (৬) ও নাইম (৪) নামের তিন ছেলে রয়েছে। তবে বাদলের দাবি সাইমন তার সন্তান নয়, আইমান ও নাঈম তার সন্তান। আইমান ও নাঈমকে সাইমন প্রায় সময় মারধর করে। এ নিয়ে বাদল মিয়ার ভেতরে ক্ষোভ বিরাজ করছিল।

পুলিশ পরিদর্শক জানান, সর্বশেষ গত এক সপ্তাহ আগে সাইমন মারধর করে আইমান ও নাঈমকে। এরপরই বাদল মিয়া সিদ্ধান্ত নেন স্ত্রীর ‘জারজ’ সন্তান সাইমন তার নিজের দুই ছেলেকে মারধর করে, তাই সাইমনকে সে মেরে ফেলবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শনিবার সকালে সাইমনকে ঘাস কাটার কথা বলে জমিতে নিয়ে যায় বাদল মিয়া। সেখানে কাঁচি দিয়ে সাইমনের গলাকেটে হত্যা করে বাদল মিয়া।