সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাবনায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার সদরে ট্রাকটাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে পাবনা-পাকশী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা শহরের কৃষ্ণপুর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে ইকবাল হোসেন খান (৫২) ও বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ শেখ (৫৪)। তারা দুজনই ব্যবসায়ী।

হেমায়েত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, শনিবার রাতে একটি ট্রাক দ্রুত গতিতে পাবনার দিকে যাচ্ছিল। উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর হাইস্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাকেল আরোহী নিহত হন। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্তকর্তা।

—ইউএনবি