সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাতনামা যুবতীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় অজ্ঞাতনামা যুবতী বয়স অনুমান (২৫) এর লাশ উদ্ধার করেছে ফাঁড়ির পুলিশ।

এখন পর্যন্ত তার নাম ঠিকানা জানা যায়নি। শনিবার ১৩ আগস্ট ভোর ৫ টায় উপজেলার বুধন্তী ইউপির শশই গ্রাম এলাকায় তুষার গার্ডেনের ২০০ গজ দক্ষিণে ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ঝুপঝাড়ের কাছে থেকে অজ্ঞতানামা যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই আক্কাছ মিয়া জানান, ভোর ৫ টায় উক্ত মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় , প্রাথমিক তদন্তে যুবতীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত যুবতীর পরিচয় পাওয়া যায়নি, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে , তদন্ত শেষে যুবতীর মৃত্যুর আসল তথ্য জানা যাবে।