সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পল্টনে গফুর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

অনলাইন ডেস্ক :

রাজধানীর পুরানা পল্টনে, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সাততলা গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সোমবার সন্ধ্যা ৬টা ৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন ১৭/২ তোপখানা রোডস্থ গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটের ছয়তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, প্রেসক্লাব সংলগ্ন গফুর টাওয়ারের ছয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।