সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভারতে নতুন করে ৩৯ হাজার ৩৬১ জন করোনায় আক্রান্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ভারতে নতুন করে একদিনে ৩৯ হাজার ৩৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ১৪ লাখ ১১ হাজার ২৬২ জন।
দৈনিক শনাক্তের হার ৩৫ দিন পর তিন শতাংশের উপরে দাঁড়িয়েছে। এদিকে নতুন করে ৪১৬ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২০ হাজার ৯৬৭ জনে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানায়।
ভারতে বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা বেড়ে হয়েছে চার লাখ ১১ হাজার ১৮৯ জন যা মোট সংক্রমনের ১.৩১ শতাংশ। সুস্থতার হার বর্তমানে ৯৭.৩৫ শতাংশ।
দেশটিতে দৈনিক শনাক্তের হার বেড়ে হয়েছে ৩.৪১ শতাংশ। সাপ্তাহিক শনাক্তের হার বেড়ে হয়েছে ২.৩১ শতাংশ। এছাড়া দৈনিক মৃত্যুহার দাঁড়িয়েছে ১.৩৪ শতাংশে।