সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

গঙ্গাচড়ায় বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করছেন। একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকাবাসীর দাবির আগেই ওই এলাকার রাস্তা পাকা করন, বিদ্যালয় গেট নির্মাণ ও শিক্ষাল্যাব দেওয়ার ঘোষনা দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, বিদ্যালয় প্রধান শিক্ষক শিবেন চন্দ্র রায় প্রমুখ। এর আগে তিনি উত্তর পানাপুকুর পশ্চিম পাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন এবং মসজিদের উন্নয়নে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেন। সকল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক খতিবর রহমান, সাবেক চেয়ারম্যান আফজালুল হক রাজু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক সুজা উদ্দৌলা সাগর, বড়বিল ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ আলী মিলনসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।