সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে সড়ক দুর্ঘটনায় কলেজ অধ্যক্ষ নিহত

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট-তামাবিল মহাসড়কের মেজরটিলায় লেগুনার ধাক্কায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন নিহত হয়েছেন।
১৩ আগস্ট শনিবার রাত সাড়ে ১০ টায় নগরীর মেজরটিলা এলাকার শ্যামলী আবাসিক এলাকায় সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হজরত শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ওই অধ্যক্ষকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানীতে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন- ঘটনার পর থেকেই আমরা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্য যাচাই-বাচাই করে ঘাতক লেগুনা ও তার ড্রাইভারকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।