সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গাজীপুরে বগি লাইনচ্যুত: সাড়ে ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকার সাড়ে ১১ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুতর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ের পশ্চিম জোনের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কুদরত ই খোদা জানান, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে সোমবার সকাল ৮টার দিকে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রাত ৯টায় পঞ্চগড়ের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে ওই কমিটি।

—ইউএনবি