সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাসপাতালের সিঁড়ি থেকে নবজাতক উদ্ধার

নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের সিঁড়ি থেকে চার দিনের নবজাতক এক কন্যা শিশুকে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছা. মুনিরা জান্নাত বলেন, রবিবার রাত ৮টার দিকে দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন হাসপাতালের সিড়ি থেকে অজ্ঞাত নবজাতককে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। তার অক্সিজেন স্বল্পতা ছিল। আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করি এবং শিশু ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসা সেবা ও ওষুধপত্র লিখে দিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ফজলুর হক বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ওই শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে, সুস্থ আছে। সার্বক্ষণিক তার দেখাশুনার জন্য লোক রাখা হয়েছে।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নবজাতক শিশু উদ্ধারের বিষয়টি জেনে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি কার এবং কারা তাকে নতুন ভবনের নির্জন স্থানের সিঁড়িতে ফেলে গেছে এই বিষয়ে কাউকে এখনো শনাক্ত করা যায়নি।

হাসপাতালের সিসি ফুটেজ দেখে অজ্ঞাত শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে লে তিনি জানান।

—ইউএনবি