সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অগ্নিকাণ্ড: পুরান ঢাকার প্লাস্টিক কারখানা থেকে ৬ দগ্ধ লাশ উদ্ধার

রান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় প্লাস্টিক কারখানা থেকে আগুনে পুড়ে যাওয়া ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস কর্মীরা এই লাশগুলো উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার ইউএনবিকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর তারা ধ্বংসাবশেষ থেকে লাশগুলো উদ্ধার করেছেন।

তিনি আরও জানান, উদ্ধার অভিযান এখনও চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ওয়ারহাউস ইন্সপেক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে উৎপত্তিস্থল জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে আনোয়ারুল ইসলাম জানান।

—ইউএনবি