সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ সাত্তার।

অন্যদিকে পৌরসভা হলরুমে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিকেলে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ব্যানারে শোক র‍্যালী করা হয়।