সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

তুরস্কে অষ্টম রাফা

অনলাইন ডেস্ক :

স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্কে ব্যক্তিগত সেরা সাফল্য টপকালেন সোয়াইবা রহমান রাফা। তাতে ৮৭ কেজি (+) ওজন শ্রেণিতে রেকর্ড ভাঙার গল্পও লেখা হলো। কিন্তু তারপরও ইসলামিক সলিডারিটি গেমসে পদকের সাফল্যের গল্পটা লেখা হলো না। তুরস্কের কনিয়াতে মঙ্গলবার স্নাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৫০ কেজি উত্তোলন করেন রাফা। তিন বিভাগে নিজের আগের রেকর্ড ভাঙলেও আট প্রতিযোগীর মধ্যে অষ্টম হয়েছেন তিনি। ২০২১ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে ৮৭ কেজি (+) ওজন শ্রেণিতে সোনা জয়ের পথে স্ন্যাচে ৬০ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন, তুরস্কে সে রেকর্ড ভাঙেন ৬৪ কেজি তুলে। ক্লিন অ্যান্ড জার্কে ৭৬ কেজি উত্তোলনের রেকর্ডও নতুন করে গড়েন ৮৬ কেজি তুলে। সব মিলিয়ে ১৩৬ কেজির উত্তোলনের কীর্তি তিনি ছাপিয়ে যান ১৫০ কেজি তুলে। পদক না পেলেও তুরস্কে গিয়ে ১৪ কেজি বেশি উত্তোলন করে উন্নতি ছাপ ঠিকই রেখেছেন রাফা। কিন্তু এ ইভেন্টে তিন পদক জয়ীর পারফরম্যান্সও দেখাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে কতটা পথ পাড়ি দিতে হবে বাংলাদেশের ভারোত্তোলকদের। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৬৬ কেজি তুলে সোনা জিতেছেন কাজাখস্তানের আইজাদা মাপতিলদা, তারই স্বদেশি লাইবোভ কোভালচুক ২৬১ কেজি তুলে পেয়েছেন রুপা। ইন্দোনেশিয়ার নুরুল আকমল ২৫৫ কেজি উত্তোলন করে পেয়েছেন ব্রোঞ্জ।