সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা!

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে মায়া আক্তার মৌ (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। মৌ উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও শালচুড়া মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী । ঘটনাটি ঘটে ১৬ আগষ্ট মঙ্গলবার রাতে ।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই মাদ্রসা ছাত্রীর পিতা আব্দুল মান্নান ও মা বাড়ীতে ছিলো না। মায়া আক্তার প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটির পর বাড়ীতে চলে আসে। বাড়ীতে অন্য কোন লোকজন না থাকায় সন্ধ্যার পর গলায় উড়না পেঁচিয়ে ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

খবর পেয়ে থানা পুলিশ মায়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। কি কারনে মায়া আক্তারের আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভুইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।