সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

পরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক :

সিনেমায় অভিনয় শেষ করার পরেও পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছে ঢাকাই সিনেমার নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। গতকাল শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের মাধ্যমে এমন অভিযোগ করেন তিনি। নিজের ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ‘কোনো প্রযোজনা সংস্থার কারো ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্টের! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়া সংশ্লিষ্ট কেউ আর্টিস্টের পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্য সব কার্যক্রম অব্যাহত রয়েছে! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়। ’এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী সালওয়া বলেন, ‘চুক্তি সইয়ের সময় অর্ধেক পারিশ্রমিক দিয়েছিল। বাকিটা সিনেমা শেষ হওয়ার আগেই দেওয়ার কথা। কিন্তু সেটা পরিশোধ না করে আমাকে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছেন রনি ভাই৷ এই সিনেমার সব কিছুই রনি ভাই দেখভাল করছিলেন। তিনি আজ দেবেন কাল দেবেন এমন করে একাধিক তারিখ দিয়ে হয়রানি করেছেন, কিন্তু পারিশ্রমিক দেননি। ’উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর পরে কয়েকটি সিনেমায় কাজ করছেন নায়িকা সালওয়া। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘বীরত্ব’, ‘বুবুজান’ ও ‘এই তুমি, সেই তুমি’। চলতি বছর পবিত্র হজ পালন করেছেন নবাগত এই নায়িকা। হজে যাওয়ার পর গুঞ্জন উঠে অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি। তবে সালওয়া তখন জানিয়েছিলেন এমন কিছুই না। আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন তিনি।